• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বাহরাইনে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশির মৃত্যু

Bahrainনিউজ ডেস্ক: বাহরাইনের রাজধানী মানামায় অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবারের প্রথম প্রহরে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মাখারকা এলাকার একটি বাড়িতে আগুন লাগে। সেখানে ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের কর্মকর্তারা নিহতদের দু’জনের নাম জানাতে পেরেছেন। এঁরা হলেন মোশাররফ হোসাইন ও আবু জালাল। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মাখারকা এলাকায় দুই তলার ওই ভবন থেকে পুলিশ তিন জনের মরদেহ উদ্ধার করেছে। আরেক জনের অবস্থাও গুরুতর। তিনিও এশীয় বলে জানা গেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরো জানিয়েছে, অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে মাখারকা এলাকায় অগ্নিকাণ্ডে ১৩ বাংলাদেশির মৃত্যু হয়েছিল। জায়গাটি ছিল শ্রমিকদের জন্য কমিউনিটি ফ্ল্যাট। আগুন ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। এছাড়া গত বছর পূর্ব রিফাতে অগ্নিকাণ্ডে ১০ বিদেশি শ্রমিক নিহত হন। বাহরাইনে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ থেকে প্রচুর শ্রমিক যান। কিন্তু তাদের কাজের পরিবেশ ও থাকার ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের। এ নিয়ে মানবাধিকার সংস্থাগুলো বারবার বলে আসলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ