সিসি নিউজ: ফরিদপুরে স্বামীর লাথিতে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মহিশালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম (২৪) ওই গ্রামের সুজাত শেখের স্ত্রী। বোয়ালমারী থানার ওসি রুহুল আমিন জানান, সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে সুজাতের সঙ্গে তাঁর স্ত্রী সুফিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুফিয়াকে লাথি মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সাতৈর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানান, এ ঘটনার পর পুলিশে খবর দেয়া হয়েছে।