• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

রাজনীতিকে আর্সেনিক মুক্ত করতে হবে : যোগাযোগমন্ত্রী

Kaderলক্ষ্মীপুর: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে রাজনীতিতে আর্সেনিক প্রবেশ করেছে। রাজনীতিকে আর্সেনিক মুক্ত করতে হবে। রাস্তা কেটে, গাছ কেটে সহিংসতা চালিয়ে সরকারের পতন হবে না। ক্ষমতা পরিবর্তনে নির্বাচনের কোন বিকল্প নেই। নির্বাচনের গুরুত্ব বুঝে বিএনপি-জামায়াত এখন উপজেলা নির্বাচন করছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপুর পৌরসভার  আবিরনগর এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জিওবি-এডিবি প্রকল্পের পানি সরবরাহের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, আমরা ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছি, তবে কত বছর ক্ষমতায় থাকতে পারব তা মহান আল্লাহ ও জনগণ জানে। সন্ত্রাস, দুর্নীতি ও অপরাধমুক্ত রাজনীতি করতে হবে। ক্ষমতার দাপট দেখানো ঠিক নয়।
পৌরসভার মেয়র আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সদর ৩ আসনের এমপি শাহাজান কামাল, রায়পুর আসনের এমপি আবু নোমান, তরিকত ফেডারেশনের মহাসচিব ও রামগঞ্জ আসনের এমপি লায়ন এম এ আউয়াল, রামগতি আসনের এমপি আবদুল্লা আল মামুন, জেলা প্রশাসক একে এম টিপু সুলতান, জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ