• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপি-জামায়াত আন্দোলনের নামে পুলিশ হত্যা করছে : আমু

Amuঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় পাকহানাদার বাহিনীর প্রথম লক্ষ্য ছিল পুলিশ বাহিনীকে হত্যা করা, তেমনি বিএনপি-জামায়াত আন্দোলনের নামে পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ও গান পাউডার দিয়ে পুড়িয়ে হত্যা করছে। বিএনপি-জামায়াত একাত্তরকেও হার মানিয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় পুলিশ লাইন মাঠে ঝালকাঠি পুলিশ বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বেলুন উড়িয়ে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেস্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। ঝালকাঠির পুলিশ সুপার মো. মজিদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশালের ডিআইজি ডা. আবদুর রহিম, ঝালকাঠির জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির শিল্পমন্ত্রী আমু পুলিশের প্রসংশা করে বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে যথাযথ সম্মান দিয়েছে। কর্মক্ষেত্রে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য পদোন্নতি অব্যহত রেখেছে। আইন-শৃঙ্খলা বাহিনী ঐক্যবদ্ধ থাকার কারণে দ্রুততম সময়ের মধ্যে সরকার নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয়েছে।
পুলিশ বিভাগের এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে শতাধিক পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। পরে শিল্পমন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ