পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে যাত্রীবাহী ট্রেন থেকে স্যামসাং নোটবুকসহ ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জানা গেছে, গতকল শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে পার্বতীপুর থেকে বুড়িমারী গামী যাত্রীবাহী ট্রেনে চড়ে রংপুরে যাবার পথে সাহেদুল ইসলাম (২৮) নামের এক যাত্রীর কাছ থেকে একটি ব্যাগে রাখা স্যামসাং নোটবুক ও পেনড্রাইভসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। সাহেদুল ইসলাম জানান, পার্বতীপুর রেলওয়ে জংশনের ৫ নম্বর প¬াটফম থেকে ট্রেনটি ছেড়ে যাবার সাথে সাথেই একদল ছিনতাইকারী স্যামসাং নোটবুক ও পেনড্রাইভসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে দ্রুত নেমে পালিয়ে যায়। যার আনুমানিক মুল্য প্রায় ৩০ হাজার টাকা। সে পার্বতীপুর উপজেলা চন্ডীপুর ইউনিয়নের জাহানাবাদ গ্রামের জহুরুল হকের পুত্র সাহেদুল ইসলাম। সে পার্বতীপুর গ্রাম বিকাশ কেন্দ্রে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত আছেন। ঘটনাটি স্থানীয় রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।