• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

দিনাজপুরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নবীনবরণ

Dinajpurদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট’র নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান শনিবার সকাল ১০টায় ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত পঞ্চম ও সপ্তম পর্বের শিক্ষার্থীদের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট’র অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ মহিবুল ইসলাম। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মোঃ আবু তৈয়ব আলী দুলাল’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নুর জাহান বেগম, চীফ ইন্সট্রাক্টর (টেক) এবিএম ফজলুল করিম, চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) মোঃ জাহিদুল ইসলাম, রেজিষ্ট্রার মোঃ আব্দুল জলিল, ইন্সট্রাক্টর (টেক্সটাইল) নুরে আলম সিদ্দিকী লেবু, ইন্সট্রাক্টর (নন- টেক) সবুজার রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও নবাগত ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
দ্বিতীয় পর্বে ভাল ফলাফল স্বরুপ শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সপ্তম পর্বের শিক্ষার্থী মোঃ রানা পারভেজ ও মাসরুফা আফরিন আন্নি। সভা শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ