• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খোলামেলা ‘ব্যাড গার্ল’ শারলীন

sharlyenবিনোদন ডেস্ক: এর আগেও বেশ কয়েকবার খোলামেলা দৃশ্যে অভিনয় করে সমালোচনায় এসেছেন শারলীন চোপড়া। এবার তিনি প্রস্তুত হচ্ছেন তার পরবর্তী ছবি ‘ব্যাড গার্ল’ এর জন্য। দক্ষিণি এই ছবিটি পরিচালনা করবেন মালায়লাম পরিচালক শাজিয়েম। ‘ব্যাড গার্ল’ ছবিটির মহরত ৮ মার্চ অনুষ্ঠিত হলেও মূল ছবিটি শ্যুট হবে এবছরের মে মাসে।

ছবিটির ব্যাপারে শারলীন বলেন, ‘আমি এই ছবির মূখ্য চরিত্রটি করছি। ছবিটি মনিকা বেলুচ্চির ২০০০ সালে মুক্তি পাওয়া ‘মালেনা’ ছবির ওপর ভিত্তি করে তৈরি হবে। ‘মালেনা’ আমার খুব পছন্দের ছবিগুলোর একটি। আমি খুব খুশি, পরিচালক এমন একটা ছবির জন্য আমাকে পছন্দ করেছেন বলে।’

তিনি আরো বলেন,যদি কেউ মন্দ, সাহসী এবং আক্রমণাত্মক কাউকে চিন্তা করেন, তাহলে আমাকেই চিন্তা করতে হবে।

ছবিতে দেখা যাবে, দু’জন ছেলে শারলীনকে পছন্দ করবে। তারা তাকে পেতে থাকবে মরিয়া। এরই প্রেক্ষিতে এগিয়ে চলবে ছবির কাহিনী। দর্শককে ছবির শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, শারলীন কাকে গ্রহণ করেন, তা দেখতে। এমনো হতে পারে, তৃতীয় কাউকে বেছে নিয়েছেন তিনি।

যদি বাস্তবেও তিনি ব্যাড গার্ল হতেন, এমন এক প্রশ্নের জবাবে শারলিন বলেন, ইশ! আমি যদি তা-ই হতে পারতাম! আমি সারাজীবনই অন্তর্মূখী। বছরের পর বছর আমি আমাকে ছড়িয়ে দেয়াটা শিখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ