• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

২ টাকার জন্য পিটিয়ে হত্যা

Takaগাজীপুর: গাজীপুরে ২ টাকা বাড়তি ভাড়ার জন্য এক যাত্রীকে পিটিয়ে হত্যা করেছে লেগুনার চালক ও সহকারী। এ ঘটনায় দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার সকালে গাজীপুরের মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সাফি উদ্দিন সফি (৪২) গাজীপুরের লোহাকৈর এলাকার মৃত করিম উদ্দিনের ছেলে। সে স্থানীয় পূর্বানী গার্মেন্টের শ্রমিক।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সৈয়দ আজহারুল ইসলাম জানান, নিহত সফি সকাল সাড়ে ৯টার দিকে মহানগরের কোনাবাড়ি বাসস্ট্যান্ড থেকে একটি লেগুনায় মৌচাকে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। পূর্বানী গার্মেন্টসের কাছে নামার পর ভাড়া ২ টাকা কম/বেশি হওয়ায় লেগুনার সহকারীর সঙ্গে তর্ক বাধে। এক পর্যায়ে লেগুনার চালক ও সহকারী দু’জনে মিলে সফিকে মারধর করে। এ সময় স্থানীয় লোকজন চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ