খেলাধুলা ডেস্ক: ২৯ ওভার শেষে ৫ উইকেটে হারিয়ে আফগানদের সংগ্রহ ছিলো ৯৮ রান। শেষ পর্যন্ত সেই ধংসস্তুপে দাঁড়িয়ে ৫০ ওভারে ২৫৪ রান করে আফগানরা। সব মিলিয়ে উইকেট হারায় ৬টি। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৫৫ রান।
২২.২ ওভারে নওরোজ মঙ্গল ২৪ রান করে সাজঘরে ফিরে যান। এ সময় দলীয় সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৪ রান। দলীয় ৯০ রানে অধিনায়ক মোহাম্মদ নবী ৭ রান করে মুমিনুলের বলে নাসির হোসেনের তালুবন্দী হন।
আফগানিস্তান: সামিউল্লাহ শেনওয়ারি (৮১), আসঘার স্টানিকজাই (৯০)*, মোহাম্মদ শাহজাদ (২), করিম সাদিক (১২ ), নওরোজ মঙ্গল (২৪), মোহাম্মদ নবী (৭), নজিবুল্লাহ জাদরান (২১) ও আশরাফ (০)* রান করে আউট হন।
৯০ রানে অপরাজিত ছিলেন দুবার জীবন পাওয়া আসগর। তার ১০৩ বলের ইনিংসটি সাজানো ৬টি চার ও ৩টি ছক্কায়। এক বল বাকি থাকতে রান-আউট হয়ে বিদায় নেয়ার আগে ৮১ রান করেন সলিমুল্লাহ। তার ৬৯ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ১টি ছক্কা।
বাংলাদেশের পক্ষে আরাফাত সানী ২টি, মমিনুল ১টি ও রুবেল হোসেন ১টি করে উইকেট নেন। শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুশফিক।