• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আ.লীগ ভাষা আন্দোলন থেকেই ব্যর্থ: মেজর হাফিজ

Hapizসিসি ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বিভ্রান্তি ছড়াচ্ছে। এ দলটি বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ও ব্যর্থতার পরিচয় দিয়েছিল। আওয়ামী লীগ স্বাধীনতার ঘোষণা পর্যন্ত দেয়নি।বরং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন,আওয়ামী লীগ ৫২ সালের ভাষা আন্দোলনের পক্ষে ছিল না।
আজ বিকাল ৫টার সময় জাতীয় প্রেসক্লাবে সাহসী মানুষ চাই: মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ আরও বলেন,দেশে বর্তমানে একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠিত হয়েছে। সরকার দেশের মানুষের বাক-স্বাধীনতা হরণ করেছে।
তিনি আরও বলেন,গত ৫ তারিখের নির্বাচনে প্রমাণ হয়েছে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর মিজানুর রহমান প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ