• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শেখ হাসিনা সাচ্চা মুসলমান

Hasan Mahamudসিসি নিউজ: শেখ হাসিনার সাফায় গাইতে গিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ বলেছেন, ‘আমাদের নেত্রী (শেখ হাসিনা) সাচ্চা মুসলমান। তিনি বিদেশ গেলে যেখানেই নামাজের সময় হয়, সেখানেই নামাজ পড়েন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়েনই, আমাদেরও নামাজ পড়তে বলেন।’
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির আত্মপ্রকাশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসান মাহমুদ বলেন, ‘আমাদের নেত্রীর চেহারা দেখুন আর অন্যান্য দলের নেতা-নেত্রীদের চেহারা দেখুন। কার চেহারা ও লেবাসে ইসলামী ভাব আছে।’
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তারা ধর্মীয় সংখ্যালঘুদের শত্রু মনে করে বলেই ভোটের আগে তাদের ওপর হামলা চালায়। তাদের ভয়ভীতি দেখায়।’
এসময় তিনি বলেন, ‘যারা নারায়ে তাকবির বলে মানুষ মারে, তাদের আগামীতে প্রতিহত করা হবে।’
সংগঠনের সভাপতি মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আক্তারুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ