• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পার্বতীপুরে রেললাইনে কলেজ ছাত্রের লাশ!

Parbatipur_(Dinajpur)_Photo-01-3-14বিশেষ প্রতিনিধি, পার্বতীপুর: দিনাজপুরের পার্বতীপুরে হলদীবাড়ী রেলওয়ে কলোনী সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা শহিদুল (২৯) নামের এক কলেজ ছাত্রের লাশ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা উত্তরা এক্সপ্রেস (৩১ ডাউন) মেইল ট্রেনের সামনে লাফ দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত শহিদুল ইসলামের নিকটাত্মীয় তাজির উদ্দিন ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দিনাজপুর জেলা কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান এম এ মজিদ সরকার জানান, লাশ দেখে আত্মহত্যা মনে হয় না। কারণ লাশের গলায় ধারালো অস্ত্র দিয়ে জবাই করা হয়েছে বলে মনে হচ্ছে। তাই পরিকল্পিত ভাবে কে বা কাহারা তাকে হত্যা করে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য রেললাইনে ফেলে গেছে। যা ময়না তদন্তে সঠিক তথ্য পাওয়া যাবে। উল্লেখ্য যে, শহিদুল গত ২৪শে ফেব্রুয়ারী রংপুর কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান (অনার্স) বিভাগে ভর্তি হয়। ঘটনার রাতে একই গ্রামের জনৈক কাসেম এর মেয়ের বিয়ে অনুষ্ঠানে অবস্থান করছিল।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজু মিয়া জানান, এ ব্যাপারে অস্বাভাবিক একটি মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ