• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সরকারের আয়ু বেশি দিন নেই: কাজী জাফর

Jaforসিসি নিউজ: জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বলেছেন, “সরকারের আয়ু বেশি দিন নেই। কারণ, ষড়যন্ত্র ও কূটকৌশলের মাধ্যমে গঠিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন হবে।”
শনিবার বিকেলে রাজবাড়ীতে বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
কাজী জাফর বলেন, “খালেদা জিয়ার এই সফরের মধ্য দিয়ে দেশের নতুন করে জাগরণের শুরু হয়েছে। এর মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে নতুন করে আন্দোলন শুরু করা হবে।”
কাজী জাফর বলেন, “পাঁচ জানুয়ারির নির্বাচনে গঠিত সরকার অবৈধ। তারা জনগণের সরকার নয়। সে কারণে তারা দেশে ফ্যাসিবাদী আচরণ করছে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আগামীতে খালেদা জিয়ার নেতৃত্বে সরকার ক্ষমতায় আসবে।”
উৎসঃ   নতুনবার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ