• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

তাজমহলকে নিজেদের সম্পদ বলে দাবি পাকিস্তানের

Tajসিসি ডেস্ক: পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি ভারতের আগ্রার তাজমহলকে নিজেদের ঐতিহাসিক সম্পত্তি বলে দাবি করে পাকিস্তান। পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ের পাকিস্তান স্টাডিজ বইতে এমন দাবি করেন পাকিস্তানের ঐতিহাসিকরা। আর ঐতিহাসকিদের দেওয়া তথ্য অনুসারে, তাজমহল নির্মাণের ৪শত বছর পরে এসেও তাজমহলকে নিজেদের বলে দাবি করছে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা। পাকিস্তানিদের এমন অদ্ভুত দাবি করলেও তাদের দাবির পিছনে তুলে ধরেছে আজগুবি নানান যুক্তি।
পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক পর্যায়ে পাকিস্তান স্টাডিজ নামের একটি বিষয় পড়ান হয়। বিষয়টিতে পাকিস্তানের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে। এই বিষয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা ৪শত বছর আগে তৈরি তাজমহলকে পাকিস্তানের ইতিহাস ও ঐতিহ্যের অংশ বলে দাবি করেছে। আরেক দল শিক্ষার্থী অবশ্য তাজমহলকে পাকিস্তানের ঐহিত্য হিসেবে মানতে নারাজ। তাদের দাবি তাজমহল পাকিস্তানের সম্পদ। এর মালিকানা অবশ্যই পাকিস্তানের হওয়া উচিত।
পাকিস্তান স্টাডিজ বইয়ে ঐতিহাসিকরা পাকিস্তানের ধারবাহিক ইতিহাস, পাকিস্তানের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছেন। পাকিস্তানের ঐতিহাসকদের মতে, ১৯৪৭ সালে বৃটিশরা ভাগ করে দেওয়ার মাধ্যমে পাকিস্তানের জন্ম হয়নি, পাকিস্তানের জন্ম হয়েছে ৭১২ খ্রিস্টাব্দে। যখন প্রথম আরবরা ভারতীয় উপমহাদেশে এসেছিল, তখন সমগ্র ভারতীয় উপমহাদেশ বলতে ছিল পাকিস্তান।
ফলে মুসলিম শাসকদের তৈরি সকল ঐতিহ্য পাকিস্তানের সম্পদ। সেই হিসেবে মুঘল শাসক শাহজাহানের নির্মিত তাজমহলও পাকিস্তানের সম্পদ। কারণ মুঘলরাও ছিল মুসলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ