• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিএনপি নেতার বাড়িতে ভাংচুরের অভিযোগ

Tanggailটাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুরে বিএনপি নেতা ইকবাল মাহমুদ তালুকদার শিমুলের বাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার ঝাওয়াইলে এ ঘটনা ঘটে। ইকবাল মাহমুদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। ইকবাল মাহমুদ অভিযোগ করে বলেন, শুক্রবার বিকেলে একই এলাকার আ’লীগ সমর্থক নামধারী ফাকিল মিয়া ও রিপন হোসেন গামার নেতৃত্বে ১০-১২ জন লোক রামদা নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা, গহনাসহ মূল্যবান জিনিস লুটপাট করে। পরে গোপালপুর থানা ও হেমনগর তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহীদুল্লা শিমুলের বাড়িতে হামলার ঘটনা স্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ