• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সোমবার মিয়ানমার যাচ্ছেন প্রধানমন্ত্রী

Hasina, 10-01-2014ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বে অব বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশনের (বিআইএমএসটিইসি) সম্মেলনে যোগ দিতে সোমবার মিয়ানমারের রাজধানী নেইপিদোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিআইএমএসটিইসির সম্মেলনে যোগ দিতে সোমবার মিয়ানমারের রাজধানী নেইপিদোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। মঙ্গলবার অনুষ্ঠিত সম্মেলনে তিনি ৩২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সম্মেলন শেষে ওইদিনই তিনি ঢাকার উদ্দেশ্যে মিয়ানমার ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রী সম্মেলনের আগে ও এবং পরে ভারত, মিয়ানমার, নেপাল ও এবং ভুটানের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
এদিকে সোমবার এ সম্মেলনের মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম যোগ দেবেন।
বিআইএমএসটিইসি হলো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ৭টি দেশ নিয়ে গঠিত একটি আঞ্চলিক গ্রুপ। এই গ্রুপের সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। ১৯৯৭ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠত হয়। এর প্রথম সম্মেলন ২০০৪ সালে ব্যাংকক এবং দ্বিতীয় সম্মেলন ২০০৮ সালে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হয়।
সংস্থাটির প্রধান উদ্দেশ্য হলো এই অঞ্চলের দ্রুত অর্থনৈতিক উন্নতি সাধন। এ ক্ষেত্রে সমস্যা চিহ্নিত এবং তার সমাধান করা। বিশেষ করে ১৪টি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যেমন- ব্যবসা ও বিনিয়োগ, বিদ্যুৎ শক্তি, যাতায়াত ও পণ্য পরিবহন, পর্যটন, কৃষি, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, মানুষে মানুষে যোগাযোগ, সন্ত্রাস দমন এবং জলবায়ু পরিবর্তন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ