• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দুলাভাই কর্তৃক শ্যালিকা অপহরণ

opohoronঝালকাঠি: ঝালকাঠিতে দুলাভাই মোঃ সুমন হাওলাদারের বিরুদ্ধে তার স্কুলছাত্রী শ্যালিকা আরজু আক্তার (১৫) কে জোরপূর্বক অপহরনের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে শ্বাশুরী রাহিমা বেগম এ ব্যাপারে ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সদর উপজেলার গোয়ালকান্দা গ্রামের মোতালেব হাওলাদারের মেয়ে ও ৮ম শ্রেনীতে ছাত্রী আরজু আক্তারকে অপর মেয়ে রোজিনা বেগমের স্বামী সদর উপজেলার বিকনা গ্রামের ছোমেদ আলী হাওলাদারের পুত্র মোঃ সুমন হাওলাদার বেশ কিছু দিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার বিকাল ৫ টায় দুলাভাই সুমন অজ্ঞাত দুই সহযোগী নিয়ে শ্বশুর বাড়ী আসে ও ঘর থেকে শ্যালিকা আরজুকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে মোঃ সুমন হাওলাদার জানায়, আমি ঢাকায় কর্মরত থাকায় গত দুমাসেও বাড়িতে যেতে পারিনি বা শ্বশুর বাড়ি যায়নি সেখানে আমি কিভাবে অপহরণ করবো। আমার স্ত্রী ও ৭ বছরের একটি ছেলে রয়েছে সেখানে স্ত্রীর ছোটবোনকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। আসলে স্ত্রীর সাথে সামান্য ভূল বোঝাবুঝির সুযোগে আমাকে হয়রানি করার জন্য এধরনের অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে সুমনের স্ত্রী রুজিনা বেগম জানায়, আমার ছোট বোন ও স্বামী দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছে। গত ডিসেম্বর মাসে তারা দুজনে গোপনে বিরে করেছে বলে জানতে পেরে আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলে সে বিয়ের কথা স্বীকার করেছে। অপর দিকে ২৬ ফেব্রুয়ারি বুধবার ঝালকাঠিতে আমার বাবা-মা ছোটবোনকে বিয়ের বিষয় চাপ দিলে সে বিয়ের কথা জানিয়েছে। এ অবস্থায় আমার নাবালিকা বোনকে সে বিয়ে করে আমার সাথে বেঈমানী করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ