• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় মেয়েদের কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

Nil.সিসি নিউজ: নীলফামারীর ডিমলায় শুরু হয়েছে দুই মাসব্যাপী মেয়েদের কারাতে প্রশিক্ষণ। মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখানো ও আত্মবিশ্ব¡সী করে গড়ে তুলতে এ প্রশিক্ষনের আয়োজন করেছে উদয়াঙ্কুর সেবা সংস্থা।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় শনিবার বিকেলে ডিমলা সরকারি বালিকা উচ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশরাফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ডিমলা থানার উপ পরিদর্শক (এসআই)  হাফিজুল ইসলাম ও উদয়াঙ্কুর সেবা সংস্থার গার্ল পাওয়ার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কমিউনিকেশনস কো-অর্ডিনেটর আসাদুজ্জামান রাসেল জানান, প্রশিক্ষণ কোর্সে  প্রকল্প কর্ম এলাকার বালিকা ও যুবনারী ফোরামের ২৫জন সদস্য অংশগ্রহণ করছে। এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন কামরুন্নাহার সাথী। পরবর্তীতে আরও কয়েকটি ব্যাচে মেয়েদের কারাতে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ