• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আত্মরক্ষায় কলেজ ছাত্রীর নদীতে ঝাঁপ

Borisalবরিশাল: প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে মা ও মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে কলেজ ছাত্রীকে অপহরণের পর নদী পথে স্পিড বোটযোগে পালিয়ে যাওয়ার সময় নিজেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে রক্ষা পেয়েছে অপহৃতা কলেজ ছাত্রী। এ ঘটনায় শনিবার মধ্যরাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকার।
জানা গেছে, নগরীর ২৪ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী রবিউল কবির স্বপনের একমাত্র কলেজ পড়ুয়া কন্যাকে দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো একই ওয়ার্ডের প্রভাবশালী ছাত্রলীগ নেতা সোহেল হাওলাদার। প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে সোহেল ও তার সহযোগীরা ওই ছাত্রীকে বিভিন্ন ধরনের যৌন হয়রানী করে আসছিলো। বিষয়টি কলেজ ছাত্রীর পিতা র‌্যাব থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরকে অবহিত করায় সোহেল ক্ষিপ্ত হয়।
শনিবার বিকেলে নগরীর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণ শেষে কলেজ ছাত্রী তার মায়ের সাথে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ধান গবেষণা রোডের চেয়ারম্যান বাড়ির সম্মুখে পৌঁছলে সোহেল ও তার সহযোগীরা একাধিক মটরসাইকেল দিয়ে তাদের পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে কলেজ ছাত্রীকে অপহরণ করে।
ওইদিন সন্ধ্যায় নগরীর খ্রীষ্টান কলোনীর পার্শ¦ দিয়ে স্পিড বোটযোগে কীর্তনখোলা নদী পার হওয়ার সময় কলেজ ছাত্রী অপহরণকারীদের হাত থেকে নিজেকে বাঁচাতে জীবন বাঁজি রেখে নদীতে ঝাঁপিয়ে পরে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসলে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা নদী থেকে কলেজ ছাত্রীকে উদ্ধার করেন।
এ ঘটনায় রাতেই কোতয়ালী মডেল থানায় কলেজ ছাত্রীর পিতা ব্যবসায়ী রবিউল কবির স্বপন বাদী হয়ে অপহরণকারী সোহেল, সোহাগ, সাহান, সাগর ও রিযাজকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
কোতয়ালী মডেল থানার ওসি মোঃ সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ অপহরণকারীদের ব্যবহৃত স্পিড বোটটি উদ্ধার করেছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ