• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চীনে ট্রেন স্টেশনে ছুরিকাঘাতে নিহত অর্ধশত

Chinaআন্তর্জাতিক ডেস্ক: চীনের কুনমিং ট্রেন স্টেশনে ছুরিকাঘাতে অন্তঃত অর্ধশত লোক নিহত হয়েছে। ছুরিকাঘাতধারীদের হামলায় আহত হয়েছে ১০৯ জন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিনহুয়া বিষয়টি নিশ্চিত করেছে। খবরে বলা হয়, শনিবার সন্ধ্যায় চীনের দক্ষিণ-পূর্ব শহর কুনমিং ট্রেন স্টেশনে ছুরি বহনকারীদের হামলায় অন্ত:ত অর্ধশত লোক নিহত হয়েছে। এসময় হামলায় রক্তাক্ত অবস্থায় নিহত ও আহতদের ট্রেন ও স্টেশনে পড়ে থাকতে দেখা যায়।
এদিকে এ হামলার সুনির্দিষ্ট কোন কারণ ও হামলাকারীদের সনাক্ত করা যায়নি। এসময় পুলিশের গুলিতে কয়েকজন হামলাকারি গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যায়। এ ঘটনাকে ভয়ংকর সন্ত্রাসী হামলা বলে মন্তব্য করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।
হামলার প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ছুরি দ্রুত বেগে তাদের উপর ঝাপিয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার কিছু কিছু ছবি পোস্ট করা হলেও তা সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার ছবিগুলোতে দেখা যায়, আহত ও নিহতরা রক্তাক্ত অবস্থায় ট্রেনের মেঝেতে পড়ে আছে। আর চারপাশে রক্ত গড়িয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ