সিসি নিউজ, রংপুর: বেতন বৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুইদেনর ছাত্রধর্মঘট শুরু করেছে প্রগতিশীল ছাত্রজোট।
সকাল সাড়ে ৮ টায় জোটের নেতৃবৃন্দ সকল ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে এই কর্মসূচি শুরু করে। এসময় তারা ক্যাম্পসে বিক্ষোভ মিছিল করে। এসময় বক্তারা বলেন, দাবি না মানলে প্রয়োজনে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করা হবে। বক্তব্য রাখেন ছাত্রফনেটট আহবায়ক মনোয়ার হোসেন, ছাত্রফ্রন্ট সভাপতি আহসান আলী, ছাত্র ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন, বাবুল হোসেন, জেলা সহ সভাপতিরোকনুজ্জামান রোকন
প্রসঙ্গত চলতি শিক্ষা বর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তিতে ১ হাজার ৮০ টাকা বৃদ্ধি করে।