• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

atto hottaসিসি নিউজ: বগুড়ায় এক মা তার দুই কন্যা সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বগুড়া শহরের লতিফপুর কলোনী এলাকায়। নির্মম হত্যাকান্ডের শিকার উপমা (৭) ও তাসনিম(৩)। আজ রোববার বেলা ৩টার পর এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, ওই এলাকার জনৈক নুরুল ইসলামের বাসায় ভাড়া থাকতেন সিরাজগঞ্জের বাসিন্দা বগুড়া সিটি ব্যাংকের কর্মকর্তা ফরিদ উদ্দিন। তিনি প্রতিদিনের মতো রোববার সকালে কর্মস্থলে চলে যান। বিকেল সাড়ে ৩টার দিকে তার স্ত্রী সালমা বেগম(৩৫) শহরের বনানী এলাকায় মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে নিচে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যায়। সেখানে সালমা বেগম তার সন্তানকে হত্যার কথা জানালে তার স্বামী ফরিদ উদ্দিনের কাছে খবর দেয়া হয়। তিনি দ্রুত বাসায় গিয়ে দরজা খুলে মেঝেতে দুই সন্তানের মৃতদেহ দেখতে পান এবং একটি চিরকুট উদ্ধার করেন।
থানার ওসি’র উদ্দেশ্যে চিরকুটে লেখা রয়েছে, আমি একজন মানসিক রোগী। আমার সন্তান এবং আমার মৃত্যুর জন্য আমার স্বামী দায়ী নয়। সব ধরনের যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমার দুই সন্তান নিয়ে আমি পৃথিবী থেকে চির বিদায় নিলাম।
ফরিদ উদ্দিনের প্রতিবেশী জুবায়ের হাসান জানান, দুই- আড়াই বছর আগে ফরিদ উদ্দিন স্ত্রী ও ২ সন্তান নিয়ে ওই বাসায় ওঠেন। তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হওয়ায় কারো সাথে মিশতো না। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ