• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কৃত্রিম যৌনাঙ্গ তৈরি করে বিয়ে!

1111সিসি ডেস্ক: কৃত্রিম যৌনাঙ্গ তৈরি করে এক তরুণীকে বিয়ের পিঁড়িতে বসাচ্ছে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল! জানাচ্ছেন সংবাদ প্রতিদিনের গৌতম ব্রহ্ম। সরকারি হাসপাতালে এমন অপারেশন নজিরবিহীন। পাত্র ঠিক। আশীর্বাদের পর্বও শেষ। কিন্ত্ত বিয়ে হবে কী করে? পাত্রীর তো মাসিকই শুরু হয়নি। বাবা-মায়ের কপালে ভাঁজ। মেয়েকে নিয়ে তাঁরা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন। ডাক্তারি পরীক্ষা হল। জানা গেল, মেয়ের জরায়ু নেই, যোনিও নেই। অথচ, নারীসুলভ সব শারীরিক লক্ষণই পুরোমাত্রায় রয়েছে। রয়েছে ডিম্বাশয়ও।
সত্যিটা সামনে আসতেই ভেঙে পড়েছিলেন সেই তরুণী ও তাঁর পরিবার। অবশেষে চ্যালেঞ্জ নিলেন ন্যাশনালের স্ত্রীরোগ বিভাগের প্রধান ডাঃ আরতি বিশ্বাস। কাউন্সেলিং করলেন মেয়েটিকে। বোঝালেন, গর্ভে সন্তান ধারণ করা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে, স্বাভাবিক যৌনজীবন যাপন করা সম্ভব। তার জন্য কৃত্রিম যৌনাঙ্গ প্রতিস্হাপন করতে হবে। রাজি হয়ে যান তরুণী ও তাঁর পরিবার। আরতীদেবী জানান, ইউএসজি করে প্রথমে জানতে পারি যৌনাঙ্গ অনুপস্হিতির কথা। নিশ্চিত হওয়ার জন্য গত ১৪ ফেব্রূয়ারি ল্যাপ্রোস্কোপি করানো হয়। ১৭ ফেব্রূয়ারি জটিল অপারেশনের মাধ্যমে ভ্যাজাইনাল মোল্ড বসিয়ে কৃত্রিম যৌনাঙ্গ তৈরি করা হয় সেই তরুণীর।
তরুণী এখন পুরোপুরি সুস্থ। বারো দিন পর্যবেক্ষণে রেখে ছেড়েও দেওয়া হল তাঁকে। জানা গিয়েছে, তরুণীর বাড়ি হাওড়ার উলুবেড়িয়ায়। বয়স আঠারো। অসাধারণ সুন্দরী। পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচচতা। আরতিদেবী জানালেন, মেয়েটির বিয়ে ঠিক হয়ে রয়েছে। খুব কান্নাকাটি করছিল। তাই চ্যালেঞ্জ নিয়ে অপারেশনটা করলাম।
আরতিদেবীর সঙ্গে কথা বলে জানা গেল, মেয়েটি এমআরকেএইচ সিনড্রোমে ভুগছিলেন। তার যৌনাঙ্গ ছিল না। যৌনাঙ্গ না থাকায় মেয়েটির মাসিক হয় না। যাকে চিকিত্সাবিজ্ঞানের পরিভাষায় বলে প্রাইমারি অ্যামিনোরিয়া। তবে, গর্ভাশয় থাকায় মেয়েটি চাইলে মা হতে পারবেন।
তার জন্য অন্যের গর্ভ ভাড়া করতে হবে (স্যারোগেট মাদার)। সুস্হ যৌনজীবনও ভোগ করার ক্ষেত্রেও কোনও সমস্যা নেই। কিন্ত্ত বিয়ের পর সমস্যা হবে না তো? আরতিদেবী জানালেন, অবশ্যই পাত্রপক্ষকে বিয়ের আগে সবটা জানানো উচিৎ। তবে আর ভুল বোঝাবুঝি হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ