• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ফিরছেন কোয়েনা তবে খোলামেলায়

koyenaবিনোদন ডেস্ক: বিয়ের পর অনেকটাই আড়ালে চলে যান আলোচিত অভিনেত্রী-আইটেম গার্ল কোয়েনা মিত্র। বিশেষ করে স্বামী-সংসারের বাইরেও ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন কোয়েনা। তাই বেশির ভাগ সময়ই তাকে দেশের বাইরে কাটাতে হয়। এদিকে বছর দু-এক আগে হলিউডের দু’টি ছবিতে কাজ করার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। যদিও একটি ছবির কাজও এখন পর্যন্ত শুরু হয়নি। চলতি বছরের শেষের দিকে এর কাজ শুরু হতে পারে।

তবে হলিউডে অভিষেক না হলেও কোয়েনা এবার ফিরছেন বলিউডে। তাও আবার আইটেম গার্লরূপে। সেক্সসিম্বল এ অভিনেত্রী আইটেম গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন। রাম গোপাল বার্মার নতুন ছবির আইটেম গানে নাচবেন তিনি। বিষয়টি ইতিমধ্যে পাকাপাকি হয়েছে।

এ গানটির কোরিওগ্রাফি করবেন বলিউডের শীর্ষ কোরিওগ্রাফার গণেশ আচার্য। সেলিম-সোলেমানের সংগীতায়োজনে এ আইটেম গানটিতে এরই মধ্যে কণ্ঠ দিয়েছেন সুনিধি চৌহান। ব্যাপক খোলামেলা হয়েই এ গানে পারফর্ম করবেন কোয়েনা। বেশ বড় আয়োজনের সেটে এ গানটির শুটিং শুরু হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই। আইটেম গানের মধ্য দিয়ে দীর্ঘ সময় পর বলিউডে ফিরতে পারায় দারুণ খুশি কোয়েনা।

এ বিষয়ে তিনি বলেন, বলিউড থেকে দূরে থাকলেও এ জায়গাটাকে সব সময় মিস করেছি। এবার বার্মা জি’র প্রস্তাবটি ভাল লেগেছে, তাই কাজ করছি। কারণ আইটেম গানের মাধ্যমেই কিন্তু আমার পরিচিতিটা তৈরি হয়েছিল। অনেক বছর পর এবার আইটেম গান করছি। আবেদনময়ী রূপেই এখানে দর্শকরা দেখতে পাবেন আমাকে। আমি বিষয়টি নিয়ে অনেকা এক্সাইটেড। আশা করছি দর্শকদের ভাল লাগবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ