• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কাদের সিদ্দিকী নির্বাচনে অংশ নিতে পারছেন না !

Kaderটাঙ্গাইল: টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে ঋণখেলাপের অভিযোগে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকীর করা আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে তার মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল থাকলো। রোববার সকালে শুনানির পর বিকেলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে দেয় ইসি ।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেন, স্থানীয় রির্টানিং অফিসার কাদের সিদ্দিকীর যে মনোনয়নপত্র বাতিল করেছিলেন সে সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। তিনি এ বিষয়ে যে আপিল করেছিলেন তা খারিজ করা হয়েছে।

কাদের সিদ্দিকীর পক্ষে আপিল শুনানিতে অংশ নেওয়া কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী বলেন, আপিল খারিজের কপি হাতে পাওয়ার পর কেন্দ্রীয় কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে রোববার সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) সম্মেলন কক্ষে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বেলা পৌনে ১১টার দিকে তিনি ইসি থেকে বেরিয়ে যান। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহম্মেদসহ চার কমিশনার উপস্থিত ছিলেন।

শুনানি শেষে কাদের সিদ্দিকী বলেন, নির্বাচন থেকে আমাকে দূরে রাখতে সরকার এ ষড়যন্ত্র করেছে।
উল্লেখ্য, ঋণখেলাপির দায়ে গত বুধবার টাঙ্গাইল জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসার সৈয়দ মো. খুরশিদ আনোয়ার যাচাইবাছাই করে কাদের সিদ্দিকীর  মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এর আগে বুধবার টাঙ্গাইল জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসার সৈয়দ মো. খুরশিদ আনোয়ার যাচাইবাছাই করে ঋণখেলাপের অভিযোগে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। একই দিন আরো দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি সকালে মোহাম্মদপুরে কাদের সিদ্দিকীর বাসায় দলের বর্ধিত সভায় উপ-নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। পরে তিনি ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ