• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

প্রধানমন্ত্রীকে ইডেন শিক্ষার্থীদের ১০ দিনের সময়

Edenসিসি নিউজ, ঢাকা: বিশ্ববিদ্যালয় ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ দিনের সময় দিয়েছেন ইডেন শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারিও দিয়েছেন তারা।
রোববার দুপুরে শাহবাগ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা এই ঘোষণা দেয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে যাওয়ার পথে শাহবাগে পুলিশি বাধার মুখে পড়ে ইডেন কলেজের শিক্ষার্থীরা। বাধা পেয়ে শাহবাগ চত্বরে সমাবেশ করে তারা। সমাবেশ থেকে ছয় সদস্যের প্রতিনিধি দল গঠন করা হয়েছে। এরা হলেন- মুক্তা বাড়ৈ আঁখি, অনন্যা, সুইটি, বর্ণা ও আশরাফী।
মুক্তা বাড়ৈ বলেন, ‘ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে প্রধানমন্ত্রীকে ১০ দিনের সময় দেব। এরমধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি পেশ করতে কলেজ ক্যাম্পাস থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা যাত্রা করেন। স্মারকলিপিতে ২০ হাজার শিক্ষার্থী স্বাক্ষর করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ