• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ব্যালটের মাধ্যমে অনাস্থা প্রকাশ শুরু: নোমান

bnp-photo-02-03-2014._27782সিসি নিউজ: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, সারাদেশে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে দেশের জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে অবৈধ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ শুরু করেছে।
রোববার সকালে চট্টগ্রামের ভিআইপি টাওয়ারস্থ বাসভবনে শুভেচ্ছা বক্তব্যকালে তিনি একথা বলেন
এর আগে পটিয়া উপজেলার নব-নির্বাচিত বিএনপি সমর্থিত চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী টিপুর নেতৃত্বে বিএনপির শতাধিক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
নোমান বলেন, দেশের ৯৫% ভোটার প্রহসনের সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেনি। তারাই এখন ব্যালটের মাধ্যমে বিএনপি সমর্থিত প্রার্থীদেরকে ভোট দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে না পারার যন্ত্রণা মিটাচ্ছে।
এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন আসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনাম, পটিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জসিম উদ্দিনসহ পটিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ