• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আপত্তিকর অবস্থায় এনজিও পরিচালক আটক

Kustiaকুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে আপত্তিকর অবস্থায় এনজিও পরিচালক আকিজ উদ্দিন (৩২) ও সুমি আক্তার (২০) নামে দু’জনকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার শশীধরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

এলাকাবাসী ও দৌলতপুর থানা পুলিশ জানায়, শশীধরপুর গ্রামের কালু মন্ডলের ছেলে এনজিও পরিচালক আকিজ উদ্দিন কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড় এলাকার খালেক মিয়ার মেয়ে সুমি আক্তারকে চাকুরীর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে এনে অসামাজিক কাজে লিপ্ত হয়। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে দৌলতপুর থানা পুলিশকে খবর দিলে এসআই আনোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে আকিজ উদ্দিনের ঘর থেকে আপত্তিকর অবস্থায় তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি বেলায়েত হোসেন জানান, আকিজ উদ্দিনের বিরুদ্ধে এনজিও পরিচালনার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছংবিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ