• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাকস্থলীতে সুঁচ ফুটিয়ে শাস্তি !

china knifeসিসি ডেস্ক: পরীক্ষায় কম নম্বর পেয়েছে সে। তাই নিজেই নিজেকে শাস্তি দিল নয় বছরের ছেলেটি। নিজের পাকস্থলীতে ঢুকিয়ে দিল চারটি সেলাই করার সুঁচ। কিন্তু আশ্চর্যের বিষয় সে পেয়েছে ৯৯ শতাংশ নম্বর। এটাই তার কাছে কম মনে হয়েছে। ঘটনাটি ঘটেছে চীনের বেজিংয়ে।

হেইলংজিয়াং প্রদেশের ডাক্তাররা দু’ঘন্টার অপারেশনের পর ওই বালকের পেট থেকে সুঁচগুলি বের করে আনতে সক্ষম হন। কারণ ওগুলো তার পাকস্থলীতে গেঁথে গিয়েছিল।

ছেলেটির বাবা জানিয়েছেন, গোসল করানোর সময় তার নজরে আসে ছেলের পেটের কিছু অংশ ফুলে উঠেছে। কেন ওই ফোলা তার সদুত্তর ছেলের কাছ থেকে পাননি তিনি। এরপর অসহ্য পেটে ব্যথা নিয়ে ছেলেটিকে হারবিন মেডিক্যাল ইউনিভার্সিটির অন্তর্গত হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের পর ছেলেটি জানিয়েছে, আগের পরীক্ষায় সে একশো শতাংশ নম্বর পেয়েছিল। কিন্তু এই পরীক্ষায় সে পায় ৯৯ শতাংশ। তাই রাগে, দুঃখে পেটে সুঁচ ফুটিয়ে নিজেই নিজেকে শাস্তি দিয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছে চীনের শিশুদের ওপর অতিমাত্রায় পড়াশোনার চাপ থাকে। তা সামলাতে না পেরে সম্প্রতি চতুর্থ শ্রেণির একটি ছেলে আত্মহত্যার পথ বেছে নেয়। বেইজিং প্রদেশর ছেলেটিরও নিজের পেটে সুঁচ ঢুকিয়ে দেয়ার ঘটনা এই অন্তহীন চাপেরই পরিণাম। অন্যদিকে২০০৯ সালের এক সমীক্ষায় জানা যাচ্ছে, শিক্ষাক্ষেত্রে শিশুদের ওপর মাত্রাতিরিক্ত চাপের বিচারে বিশ্বে চীনই ছিল প্রথম স্থানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ