• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

মরা গরুর মাংস বিক্রি করায় আটক ২

beef-meet-1মাদারীপুর: রবিবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের উত্তরপাড়ে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে রাজৈর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে স্থানীয় ইউনুস কসাই অন্যত্র থেকে গরু জবাই করে মাংস  টেকেরহাট উত্তরপাড়ে নিজস্ব মাংস বিক্রির দোকানে এনে ঝুলিয়ে রাখে। ঝুলন্ত মাংস থেকে পচা দুর্গন্ধ ছড়াতে থাকলে উৎসুক জনতা ভীড় করে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। পুলিশের সাথে মাংস বিক্রেতা ইউনুসের তর্কবির্তক হয়। এ সময় ইউনুস জানায় গরু বিক্রেতা জলিল মেম্বর শনিবার তার কাছে রোগা ও দুর্বল গরু বিক্রি করেছে। এক পর্যায় কৌশলে ইউনুস পালিয়ে যায়।
এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ গরু বিক্রেতা জলিল মেম্বর ও তার দোকানের কর্মচারী ইউনুসের ভাগ্নে ফিরোজ কসাইকে আটক করে থানায় নিয়ে যায়। রাজৈর ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ