• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকায় হচ্ছে বিআইএমএসটিইসির সচিবালয়

BIMSTECঢাকা: বে অব বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশনের (বিআইএমএসটিইসি) সচিবালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় হচ্ছে। সরকার ইতিমধ্যেই এই সচিবালয়ের জন্য স্থান নির্ধারণ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ কথা জানানো হয়।
বিআইএমএসটিইসি হলো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ৭টি দেশ নিয়ে গঠিত একটি আঞ্চলিক গ্রুপ। এই গ্রুপের সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। ১৯৯৭ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠত হয়। এর প্রথম সম্মেলন ২০০৪ সালে ব্যাংকক এবং দ্বিতীয় সম্মেলন ২০০৮ সালে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হয়।
সংস্থাটির প্রধান উদ্দেশ্য হলো এই অঞ্চলের দ্রুত অর্থনৈতিক উন্নতি সাধন। এ ক্ষেত্রে সমস্যা চিহ্নিত এবং তার সমাধান করা। বিশেষ করে ১৪টি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যেমন- ব্যবসা ও বিনিয়োগ, বিদ্যুৎ শক্তি, যাতায়াত ও পণ্য পরিবহন, পর্যটন, কৃষি, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, মানুষে মানুষে যোগাযোগ, সন্ত্রাস দমন এবং জলবায়ু পরিবর্তন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ