• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

রেলে দুর্নীতি: দু’জন কারাগারে

Railwayসিসি নিউজ: রেলওয়ের ফুয়েল চেকার পদে নিয়োগে অনিয়মের অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণের পর দু’আসামিকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরা হলেন, আবুল কাশেম ও আনিসুল ইসলাম।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ফুয়েল চেকার পদে নিয়োগে দুর্নীতির মামলায় অভিযুক্ত দু’জন পলাতক আসামী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

বস্তা ভর্তি টাকা উদ্ধারের ঘটনায় আলোচিত রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেছিলেন দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা।

মামলার এজাহারে আসামি হিসেবে আরও ছিলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক সমাজ কল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান।

এরপর ফুয়েল চেকার পদে অবৈধভাবে নিয়োগ পাওয়া আবুল কাশেম ও আনিসুর রহমানকেও ওই তিনজনের সঙ্গে আসামি করে ২০১৩ সালের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ৫ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। ২৪ ফেব্রুয়ারি প্রথম দফা সাক্ষ্য দেন মামলার বাদি ও তদন্তকারী কর্মকর্তা এস এম রাশেদুর রেজা। আগামী ৪ মার্চ এ মামলায় আবারও সাক্ষ্য গ্রহণের সময় নির্ধারিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ