নীলফামারী প্রতিনিধি: সুশাসন ও মানবাধিকার সংস্থা ডেমক্রেসিওয়াচ-মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে “প্রোমোটিং এক্সেস টু ইনফরমেশন ইন লোকাল গর্ভনেন্স” প্রকল্প নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী, পলাশবাড়ী রামনগর পঞ্চপৃকুর, চাপড়া সরমজাপনী এবং গোড়গ্রাম ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।
ডেমক্রেসিওয়াচ হল রুমে প্রকল্প অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোছা: সাবিহা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা তথ্য কর্মকর্তা, শাজাহান আলী বক্তব্য রাখেন এছাড়াও পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান তপন কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেলিম শাহ্, ইউএসকেএস নির্বাহী পরিচালক আহসান রহিম মঞ্জিল, টিআইবির এরিয়া ম্যানেজার আশরাফ মাহমুদ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামিমা রহমান, ডেমক্রেসিওয়াচের প্রক্ল্প সম্বনয়করী ফাহিমা সুলতানা, কেসিইএফ সহিদা চৌধুরী, আঞ্চলিক কো-অর্ডিনেটর কামাল হোসেন শাহ্ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি ভূমি বিষয়ে প্রকল্প বাস্তবায়ন করার গুরুত্ব আরোপ করে বলেন, ভুমি বিষয়ে বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করা জরুরী যেহেতে পুরণ পদ্ধতি ব্যবহারে অনেক দলিলপত্র সংরক্ষিত হয় না তাই তথ্যপ্রযুক্তির যুগে আরো আধুনিক করা প্রযোজন।
ইউনিয়ন পরিষদের সকল প্রকার সেবা কিভাবে পাওয়া যাবে, কারা কোন ধরনের সেবা পাওয়ার উপযোগী, সেবা প্রাপ্ত ব্যক্তির তালিকা, নাগরিক হিসেবে প্রয়োজনীয় তথ্য প্রাপ্তির উপায় সমুহ সহজভাবে তুলে ধরা হয় এবং তথ্য কর্মকর্তা তথ্য প্রদানে অস্বীকৃতি জানালে আপিলের ব্যবস্থা, জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থাপনাসহ তথ্য অধিকার আইন ২০০৯ এর আলোকে বিভিন্ন বিষয়ে গণ-সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে ইউপি পর্যায়ে কাযক্রমকে আরো গতিশীল করার জন্য বক্তাগন গুরুত্ব আরোপ করেন।