• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

দিনাজপুরের ৩ উপজেলায় মনোনয়নপত্র দাখিল

33দিনাজপুর প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের ৩টি উপজেলায় বিরল, পার্বতীপুর ও হাকিমপুর উপজেলায় ৩টি পদে ৪৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২০, ভাইস চেয়ারম্যান পদে ১৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোয়নয়নপত্র দাখিল করেছেন।
বিরল:
বিরল উপজেলা চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোয়নয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী হলেন- ডা. মানবেন্দ্র রায় (মানব), (আ’লীগ) আ.ন.ম বজলুর রশিদ (বিএনপি), লিয়াকত আলী (বিএনপি), নুর ইসলাম (বিএনপি), ভিপি হামিদুর রহমান (বিএনপি), সুলতান মাহমুদ (বিএনপি), মোকারম হোসেন (স্বতন্ত্র), আবু তালেব (স্বতন্ত্র), ড. আনোয়ার হোসেন চৌধুরী জীবন (জাপা)।
ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক আব্দুল কুদ্দুস (আ’লীগ), খায়রুল আলম (বিএনপি), রোস্তম আলী (বিএনপি), একে এম আফজালুল আনাম জামায়াত), বারিকুল ইসলাম (জাপা), আব্দুল খালেক বকুল (কৃষক ফেডারেশন)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বতর্মান ভাইস চেয়ারম্যান লায়লা আরজুমান্দ বানু (আ’লীগ), জিনাত আরা আহম্মেদ (বিএনপি), ফিরোজা বেগম সোনা (বিএনপি), শাহনাজ পারভীন (স্বতন্ত্র) ও আফরোজা বেগম (স্বতন্ত্র) মোট ২০ জন প্রার্থী মনোয়নয়ন পত্র উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার এর নিকট দাখিল করেছেন।
পার্বতীপুর:
পার্বতীপুর উপজেলা পরিষদের নির্বাচনে ১০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪, ভাইস  চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।
চেয়ারম্যান পদে ৪ প্রার্থী হলেন-পার্বতীপুর বর্তমান উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক (আ’লীগ), আমিনুল ইসলাম (বিএনপি), মামুনুর রশিদ (বিএনপি) এস এম জাকারিয়া বাচ্ছু (বিএনপি)। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম (আ’লীগ), মোঃ আনোয়ার হোসেন (জামায়াত), মোঃ আতিয়ার রহমান (বিএনপি) ও মোঃ ইনসান আলম আক্কাস (জাগপা)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী হলেন- বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছা. লতিফা বেগম ও সাহিদা খাতুন (বিএনপি)।
হাকিমপুর:
হাকিমপুর উপজেলায় ১৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী।
চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী হলেন-নুরুল হোসেন রঞ্জু (বিএনপি), হারুনুর রশিদ হারুন (আ’লীগ), ফেরদৌস রহমান (বিএনপি), আকরাম হোসেন মন্ডল (বিএনপি), পারুল নাহার (বিএনপি), কামাল হোসেন রাজ (আ’লীগ), মেহেদী হাসান সবুজ (বিএনপি)।
ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী হলেন- হযরত আলী (বিএনপি), আব্দুল মান্নান মাষ্টার (স্বতন্ত্র), আমিনুল ইসলাম (জামায়াত), শাহিনুর রেজা শাহিন (আ’লীগ), ওয়াহেদুর রহমান রিপন (বিএনপি), হারুনুর রশীদ (বিএনপি), নিজাম উদ্দিন (বিএনপি) ও আব্দুল লতিফ (আ’লীগ)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী হলেন-আকতারা চৌধুরী (বিএনপি), সেলিনা নার্গিস (আ’লীগ), খোদেজা  বেগম (আ’লীগ), নুরুন্নাহার বেগম (বিএনপি)।
আগামী ৫ মার্চ বিকেল ৩টায় দিনাজপুর জেলা নির্বাচন অফিসে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ