নীলফামারী প্রতিনিধি: জীবনবীমা কর্পোরেশনের বীমা গ্রাহক স্বর্গীয় সনৎ কুমার সরকারের মরনোত্তর দাবীর চেক হস্তান্তর করা হয়েছে সোমবার। নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় হল রুমে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিদ মাহমুদ প্রধান অতিথি থেকে সনৎ কুমারের স্ত্রী তপতী রানী রায়ের কাছে ৭৫হাজার ১২০টাকার চেক তুলে দেন।
চেক প্রদান অনুষ্ঠানে জীবনবীমা কর্পোরেশন নীলফামারীর সেলস ম্যানেজার মোতাহারুল হোসেন রুফু, উন্নয়ন ম্যানেজার মোঃ হানিফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফি ও কর্পোরেশন নীলফামারীর উন্নয়ন ম্যানেজার জিয়াউর রহমান বক্তব্য রাখেন।
প্রসঙ্গত স্বর্গীয় সনৎ কুমার সরকার জীবন বীমা কর্পোরেশন নীলফামারী অফিস থেকে ২০০৩ সালে পেনশন বীমা গ্রহণ করেন। সড়ক দুর্ঘটনায় ২০১৩সালের ২৪নভেম্বর মারা যান রামগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সনৎ কুমার সরকার।