• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ফুলবাড়ীর মাদিলা খাদ্য গুদামে চাউল বদল!

Untitled-1আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট খাদ্য গুদামে অনিয়ম দূর্নীতির মাধ্যমে খাদ্য কর্মকর্তা চিকন চাউল বের করে দিয়ে মোটা চাউল ঢুকাচ্ছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট খাদ্য গুদামের কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, গত ২০১৩ সালে যোগদান করার পর তিনি অনিয়ম দূর্নীতি শুরু করেছেন। অভিযোগ উঠেছে কতিপয় ব্যবসায়ীদর সাথে গোপনে আতাত করে খাদ্য গুদামে উৎকোচের বিনিময়ে চিকন চাউলের দাম বেশী হওয়ায় মোটা চাউল ঢুকে নিয়ে চিকন চাউল একইগাড়ীতে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ পর্যন্ত প্রায় খাদ্য গুদামের মজুদ ১৫০০ বস্তা চিকন চাউল অনুরূপভাবে উৎকোচের পাচার করে দেওয়া হয়েছে। খামালকে ঠিক রাখার জন্য সঙ্গে সঙ্গে আবার মোটা চাউল একই খামালে রেখে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যাতে করে তদন্ত হলে উর্ধতন কর্তৃপক্ষ বুঝতে না পারে। এভাবে মাদিলাহাট খাদ্য গুদামে দায়িত্ব প্রাপ্ত ওসি এল.এসডি কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন অনিয়মের পদ বেছে নিয়েছেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে অভিযোগ উঠলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকে বিষয়টি জানালে তিনি এসব ঘটনা এড়িয়ে যান।  ইতিপূর্বে ২০১৩ সালে তৎকালীন খাদ্য কর্মকর্তা মোঃ রুবেল দায়িত্ব পালন কালে খাদ্য গুদাম থেকে প্রায় ২ হাজার বস্তা চাউল বাজারে গোপনে বিক্রি করে দিয়েছিলেন। পরবর্তীতে দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক ও স্থানীয় রাজনৈতিক নেতা এবং বর্তমান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিষয়টি ধামা চাপাদিয়ে পরবর্তীতে ঠাকুরগাঁও খাদ্য গুদাম থেকে চাউল এনে গুদাম ভরাট করেন। এর পর তৎকালীন খাদ্য কর্মকর্তা মোঃ রুবেলের বদলী হয় ঠাকুরগাঁও খাদ্য গুদামে। বর্তমান মাদিলাহাট খাদ্য গুদামের কর্মকর্তা অনুরূপ অনিয়ম দূর্নীতি না করলেও বড় ধরনের দুর্নীতি করছেন। চিকন চাউল বের করে দিয়ে তিনি হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন উক্ত কর্মকর্তা যোগদান করার পর কতিপয় ব্যবসায়ীদের সাথে যোগ সাজোসে এই অনিয়ম করে যাচ্ছেন। এদিকে ফুলবাড়ী উপজেলা খাদ্য কর্মকর্তার সঙ্গে গতকাল সোমবার তার মোবাইল নং- ০১৯৪৪২১৫০৩৪ যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে বিভিন্ন ব্যবসায়ী ও বিভিন্ন মহল বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ