• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বদরগঞ্জে রেক্টিফায়েড স্পিরিট পানে দুই ব্যক্তির মৃত্যু

Death-2বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে বিষাক্ত রেক্টিফায়েড স্পিরিট পান করে সাজ্জাদ করিম ঢেপু (৫৮) ও শংকর গোয়ালা (৫৫) নামে দুই ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত ৯টায় সাজ্জাদ করিম ওরফে ঢেপু সাব রেজিস্ট্রেরি পাড়ায় তার নিজ বাড়িতে মারা যায়। ওইদিন রাতে শংকর গোয়ালাকে রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত আড়াইটায় সেও মারা যায়।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাজ্জাদ করিম ঢেপু ও শংকর গোয়ালা স্পিরিট পান করতো। ঘটনার দিন গত শনিবার সাজ্জাদ করিম ও শংকর গোয়ালা পৌরশহরের পুরাতন বাজারে একটি হোমিও ঔষধ বিক্রেতার কাছ থেকে রেক্টিফায়েড স্পিরিট কিনে পান করে। রাতে তারা নিজ নিজ বাড়িতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওই রাতেই নিজ বাড়িতে সাজ্জাদ করিম ছটফট করতে থাকেন। সাজ্জাদ করিমের ছেলে নিক্সন মিয়া বলেন, বাবা অসুস্থ হয়ে বাড়িতে আসার পর অস্বাভাবিক আচরণ করতে থাকেন। এক পর্যায়ে বমি করতে থাকেন। এ সময় হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় বাবা মারা যায়।
শংকর গোয়ালার স্ত্রী ববি গোয়ালা বলেন, প্রতিদিন নেশা করে বাড়ি আসে। এক সময় তার নেশার ঘোর কেটে যায়। কিন্তু শনিবার নেশা করার পর বাড়িতে বমি করতে থাকে। আস্তে আস্তে তার শরীর কালো হয়ে যায়। ওই রাতে তাকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দুইটায় সে মারা যায়।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাহ উদ্দিন মাহমুদ বলেন, রেক্টিফায়েড স্পিরিটের মাত্রা ঘন হলে পাকস্থলি পুড়ে যেতে পারে। এমন কী মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যাওয়ার আশঙ্কা থাকে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান চৌধুরী বলেন, ঘটনাটি সরেজমিনে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ