• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন নীলফামারী দলকে সংবর্ধণা প্রদান

Sports Picture, Nilphamariনীলফামারী প্রতিনিধি: জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নীলফামারী সদরের চাপড়া সরমজানী ইউনিয়নের বেড়াডাঙ্গা যাদুরহাট সোটাপীড় সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে সংবর্ধণা দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার বিকেলে নীলফামারী শহরের প্রবেশদ্বার শহীদ ক্যাপ্টেন এমএ বাঁশার তোরণ চত্তরে আয়োজিত সংবর্ধণায় জেলাবাসীর পক্ষে চ্যাম্পিয়ন দলকে ফুলের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন।
সংবর্ধণা অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দৌলত জাহান ছবি, ইউএনও মোঃ সাবেত আলী ও নীলফামারী পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মান্নান বক্তব্য রাখেন। সংবর্ধণা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার পক্ষ্য থেকে অর্ভ্যত্থনা জানানো হয় ফুটবল দলকে।
সংবর্ধণা অনুষ্ঠান থেকে বিজয়ী দলকে নিয়ে তিনটি পিক আপের মাধ্যমে মোটরসাইকেল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ছাড়াও বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
প্রসঙ্গত রবিবার ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বরিশালের উত্তর কড়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে টাইব্রেরকারে ৪-২গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নীলফামারী সদরের বেড়াডাঙ্গা সোটাপীড় সরকারী প্রাথমিক বিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ