• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সৌদি আরবে ১১ বাংলাদেশী জুয়াড়ি আটক

Sudiaনিউজ ডেস্ক: সৌদি পুলিশ তায়েফে জুয়া খেলার দায়ে ১১ বাংলাদেশীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ২১ হাজার সৌদি রিয়ালও জব্দ করা হয়েছে। সোমবার আবর নিউজ এ খবর প্রকাশ করেছে।
পত্রিকাটি জানায়, বাংলাদেশী শ্রমিকেরা তায়েফের টেলিভিশন স্ট্রিটের একটি ভবনে জুয়া খেলার সময় হাতেনাতে ধরা পড়ে।
পুলিশের বিবৃতিতে বলা হয়, খবর পেয়ে পুলিশের একটি দল ওই ভবনটিতে হানা দেয়। তারা ২১ হাজার ৩৮৮ সৌদি রিয়ালসহ ১১ জুয়াড়িকে গ্রেফতার করেছে।
মক্কা অঞ্চলের পুলিশের মুখপাত্র ডা. আতাহ আল-কুরাইশি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে চারটি ছুরিও উদ্ধার করেছে।
তিনি আরো বলেন, ওই ভবনে জুয়া খেলা হচ্ছে, এমন তথ্য পেয়ে তায়েফ পুলিশ বাহিনীর প্র্রধান মেজর জেনারেল আবদুল্লাহ আল-সুহাইমি তাদেরকে গ্রেফতার করার জন্য একটি দল গঠন করেন।
আসামিদের ব্যুরো অব ইনভেস্টিগেশন অ্যান্ড প্রসিকিউশনে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ