• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ইন্দোনেশিয়ায় হাজার হাজার সাপ হত্যা

snakeআন্তর্জাতিক ডেস্ক: ফ্যাশনেবল হাতব্যাগ, জ্যাকেট, জুতা তৈরির জন্য ইন্দোনেশিয়ায় প্রতিদিন হাজার হাজার সাপ হত্যা করা হয়। বৈজ্ঞানিক কোনো পন্থায় নয়, খুবই নির্মমভাবে সরীসৃপগুলোকে হত্যা করা হয় বলে ডেইলি মেইলের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চাহিদা যত বাড়ছে, সাপ মারাও তত বৃদ্ধি পাচ্ছে। সাপের চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াকরণের অন্যতম একটি গ্রাম কিরেবন।
প্রথমে একটি ভারী ছুরি দিয়ে সাপটির মাথায় আঘাত করা হয়। তারপর তার মুখে হোজ পাইপ ঢুকিয়ে পানি ভরে ফোলানো হয়। তারপর চামড়াটি টেনে বের করা হয়। এরপর শুরু হয় চামড়া প্রক্রিয়াকরণের নানা পন্থা।
আর সাপের মাংসও ফেলনা নয়। চর্মরোগ ও হাঁপানির জন্য এই মাংস উপকারী বলে স্থানীয়রা মনে করে।
সাপের চামড়ায় তৈরি ব্যাগের দাম ১৫ মার্কিন ডলার থেকে ৩০ ডলার। তবে পাশ্চাত্যের ফ্যাশন হাউজগুলোতে এর দাম পড়ে প্রায় ৪ হাজার মার্কিন ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ