ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলা সদরে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের নিয়োগে বিদ্যালয়ের সভাপতি ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা নিয়ে নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে। এ নিয়োগ বানিজ্যের ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় বইছে ।এ ব্যাপারে আজ মংগলবার ডোমার উপজেলা নিবার্হী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের হয়েছে ।উপজেলা নিবার্হী অফিসার অভিযোগটি আমলে নিয়ে তাৎক্ষনিকভাবে পরীক্ষা স্থগিত করেন ।
জানা গেছে, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখায় “ ল্যাব / শপ/কম্পিউটার এ্যাসিসট্যান্ট” পদে নিয়োগের কথা বলে গত ৫ মে/২০১১ ইং তারিখে সংশ্লিষ্ট বিদ্যালয়ের সভাপতি খ,ম, মঞ্জরুর হক আলমগীর আড়াই লক্ষ টাকা দাবী করে আবেদনকারী এমদাদুলের নিকট। আবেদনকারী জমি বিক্রয় করে কয়েকজনের উপস্থিতিতে দেড় লক্ষ টাকা প্রদান করলে সভাপতি খ,ম, মঞ্জরুর হক আলমগীর নিয়োগের প্রতিশ্রুতি দেন ।পরবর্তীতে নিয়োগ সংক্রন্ত জটিলতা দেখিয়ে টালবাহানা শুরু করলে বিদ্যারয়ের প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের অবহিত করলে তারাও বিষয়টি বিবেচনার প্রতিশ্রুতি দেন। এমতাবস্থায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ পর্যায় হওয়ায় নিয়োগর চাপ দিলে তড়িঘড়ি করে অন্য আর এক প্রার্থী সুজন চন্দ্র রায় কে চার লক্ষ টাকার বিনিময়ে চলতি মাসের ৭ তারিখে লিখিত ও মৌখিক পরীক্ষার আয়োজন করে তাকে নিয়োগ দেওয়ার জন্য পায়তারা করছে বলে জানা গেছে ।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার শফিউর রহমান জানান, নিয়োগ স্থগিত ও তদন্তের নিদের্শ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মাধ্যমিক অফিসারকে । এ ব্যাপারে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি খ,ম, মঞ্জরুর হক আলমগীর মোবাইলে জানান, উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে এসব ষড়যন্ত্র চলছে ।