• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিদ্যুতের দাম ৬.৬৬ শতাংশ বৃদ্ধির সুপারিশ

PDBঢাকা: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫.৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করলেও ৬.৬৬ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) টেকনিক্যাল কমিটি।

মঙ্গলবার বিইআরসি’র কার্যালযে বিদ্যুতের দাম বৃদ্ধির শুনানির প্রথমদিন এ সুপারিশ করা হয়।
বুধবার ঢাকা বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ (ডেসকো) এবং  ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) প্রস্তাবিত দামের উপর গণশুনানি হবে। আর তৃতীয় দিন বৃহস্পতিবার শুনানি হবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) প্রস্তাবের ওপর।

বিইআরসির ঊধ্বর্তন এক কর্মকর্তা রাইজিংবিডিকে জানান, বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে বিক্রি করায় প্রতিবছরই বিতরণ কোম্পানিগুলো ভর্তুকি দিচ্ছে। ২০০৯-১০ অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি ছিল ৯৯৩ কোটি টাকা। যা ২০১০-১১ অর্থবছরে বেড়ে দাড়ায় ৪ হাজার কোটি টাকা, ২০১১-১২ অর্থবছরে ৬ হাজার ৮৫৭ কোটি টাকা এবং  ২০১২-১৩ অর্থবছরে এই ভর্তুকি প্রায় ৫৭৬২ কোটি টাকা।

ভর্তুকির পরিমাণ কমানোর জন্যই ২০১২ সালের ডিসেম্বরে বিদ্যুৎ বিতরণকারী কোম্পানিগুলো ৯ থেকে ১২ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দেয়। এখন তাদের প্রস্তাবনার উপর গণশুনানি হচ্ছে।
দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে মহাজোট সরকার। এর আগে গত মেয়াদে ছয় দফা বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। সর্বশেষ বিদ্যুতের দাম বাড়ানো হয় ২০১২ সালের ৯ সেপ্টেম্বর। তখন বিদ্যুতের খুচরা মূল্য ১৫ শতাংশ এবং পাইকারি মূল্য ১৬ দশমিক ৯ শতাংশ বাড়ানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ