আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সভা কক্ষে মানব কল্যাণ পরিষদ এমকেপির ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি লিগ্যাল সার্ভিস ডিজিটালাইজড কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির এমডব্লিউ জেড আর প্রকল্প ম্যানেজার এ্যাডভোকেট তহিদা খন্দকার। মানব কল্যাণ পরিষদ এম কে পি কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয় মহিলা পরিষদ সমিতির পরিচালনায় বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। ক্লায়েন্ট ফলোআপ মিটিং ও সিএলএস ডিজিটালাইজড উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়ির আইন জীবি এ্যাডভোকেট তহমিনা খাতুন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নাহিদা সুলতানা, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক। সভা পরিচালনা করেন, প্রকল্প সমন্বয়কারী এম ডব্লি এল আর প্রকল্প (এম কে পি) ফুলবাড়ী, দিনাজপুরের মোঃ একরামূল হক। এ ছাড়া মানব কল্যাণ পরিষদ এম কে পির ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি লিগ্যাল সার্ভিস ডিজিটালাইজড কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি ও এম কে পির কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিক সুবিধাভোগী নারী ও পুরুষ উপস্থিত ছিল। পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্লায়েন্ট ফলোআপ মিটিং ও সিএলএস ডিজিটালাইজড উদ্বোধন।