• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

নীলফামারীতে ব্যতিক্রমী হালখাতা

Namajসিসি নিউজ: বেনামাজিদের নামাজ পড়তে উদ্বুদ্ধ করতে এক ব্যতিক্রমী হালখাতা অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। মঙ্গলবার বাদ মাগরিব সদর উপজেলার চাঁদের হাট কৃষি কলেজ জামে মসজিদে এ ব্যতিক্রমী হালখাতার আয়োজন করা হয়।
পাওনা টাকা আদায়ে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতার আয়োজন করার কথা সবার জানা থাকলেও মসজিদে হালখাতার আয়োজন করা অনেকের অজানা। আর এ কাজটি নিজ উদ্যোগে করেছেন নীলফামারী চাঁদের হাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম ও ওই মসজিদের খতিব জেলার শ্রেষ্ঠ ইমাম গোলাম মোস্তফা। তারা মসজিদের আশপাশের এলাকাঘুরে প্রথমে বেনামাজিদের তালিকা তৈরী করেন। পরে মঙ্গলবার বাদ মাগরিব তাদের হালখাতা খাওয়ার দাওয়াত দেয়া হয় মসজিদে। মসজিদে আবার হালখাতা এটা কেমন ব্যাপার এই কৌতহলে প্রায় শতাধিক বেনামাজিরা ছুঁটে আসেন মসজিদে। যথারীতি ওজু করে মসজিদে ঢুকে সবাই জামাতের সহিদ আদায় করেন মাগরিবের নামাজ। নামাজ বাদে শুরু হয় খতিব গোলাম মোস্তফার  বয়ান । তাদেরকে মসজিদে ডাকার উদ্দেশ্য ও নামাজ পড়া, না পড়ার সুফল এবং কুফল নিয়ে চলে এশার নামাজ পর্যন্ত বয়ান। বয়ান শেষে আবার জামাতের সহিদ সবাই মিলে আদায় করেন এশার নামাজ। নামাজ শেষে উপস্থিত সবাইকে মাংস ভাত খাইয়ে বিদায় করা হয়। আয়োজক চাঁদের হাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান ওই এলাকায় পাঁচ ওয়াক্ত নামাজির সংখ্যা বাড়াতে এই উদ্যোগ। হালখাতায় এসে অনেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ওয়াদা করায় তার এই উদ্যোগ অনেকখানি সফল হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ