• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিশের তিন এসআইয়ের বিরুদ্ধে হত্যা মামলা

Policঢাকা: থানা অভ্যন্তরে নির্যাতন করে হত্যার অভিযোগ এনে রাজধানীর পল্লবী থানার ৩ এসআইসহ ৪ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলায় আসামি করা হয়েছে রাজধানীর পল্লবী থানার এসআই জাহিদুর রহমান খান, আব্দুল বাতেন ও শোভন কুমার সাহা এবং পুলিশের র্সোস সুমনকে।
বুধবার বাংলাদেশ লিগাল ট্রাস্ট অ্যান্ড সার্ভিস (ব্লাস্ট) বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করে।
একই ঘটনায় ইতোপূর্বে পল্লবী থানায় দায়ের হওয়া হত্যা মামলার সঙ্গে একত্রে তদন্ত করার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি পল্লবী থানা এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে কিছু তরুণ হৈচৈ করলে কর্তব্যরত পুলিশের এসআই জাহিদ, শোভন ও বাতেন জনি নামের এক যুবককে ধরে নিয়ে থানায় বেদম নির্যাতন করেন। ফলে জনি মারা যান।
একই ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি নিহত জনির বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ