• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বদরগঞ্জে শিক্ষার্থীদের ‘হাতধোয়ার’ আয়োজন

Badarganj Hat Dhoya photo 01বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে চাঁদকুঠির ডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছা সেবামূলক ‘হাতধোয়া’ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। বুধবার দুপুরে ওই কর্মসূচির আয়োজন করে ব্র্যাক। ব্র্যাকের শিক্ষা কর্মসূচীর-পেইস ছাত্রবন্ধুরা সামাজিক সচেতনতায় অংশ নেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেমা খাতুন চিনুসহ সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রবন্ধু আবু জাহিদ। আরো উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচীর (পিএস-পেইস) সুমন চন্দ্র রায়, ছাত্রবন্ধু শাফিউজ্জামান, রাসেল, আহিনুর, শিলা আহমেদ শিমু, সাদিয়া ইসলাম ইতি, লুবনা প্রমুখ। এসময় প্রায় ২শতাধিক শিক্ষার্থীদের সঠিক পদ্ধতিতে ‘হাত ধোয়া’ শেখানো হয়।
উল্লেখ্য ব্র্যাক শিক্ষা কর্মসূচীর-পেইস ছাত্রবন্ধুরা সমাজের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা সম্পর্কিত সহায়তা প্রদান করে। স্বেচ্ছা সেবামূলক কর্মসূচী যেমন হাতধোয়া, রক্তগ্রুপ পরীক্ষা, নিয়মিত স্কুলে যাওয়া ও ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সহায়তা করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ