• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

কোরআনের ভেতর ইয়াবা, আটক ২

Yaba-1কক্সবাজার: সব কৌশল ব্যর্থ হওয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিতে এবার পবিত্র কোরআনের ভেতরে ইয়াবা পাচারারের প্রস্তুতিকালে মহিলাসহ ২ জনকে আটক করেছে বিজিবি। বুধবার দুপুর সাড়ে ১২টায় টেকনাফ সদর ইউনিয়নের হাবিব পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন, হাবিবপাড়া এলাকার খলিলুর রহমানের পুত্র নূর হোসাইন (২৭) ও মুহাম্মদ রফিকের স্ত্রী রহিমা খাতুনকে (২৮)।

টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল-জাহেদ জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি দমদমিয়া বিওপি’র কোম্পানি কমন্ডার সিরাজুল ইসলামের নেতৃত্বে বিজিবি জওয়ানরা টেকনাফ সদর ইউনিয়নের হাবিব পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পবিত্র কোরআনের মাঝে গর্ত করে ইয়াবা পাচারের চেষ্টাকালে মহিলাসহ ২ জনকে আটক করা হয়। পরে সেখান থেকে ১৬ হাজার ২৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৮ লাখ ৭৩ হাজার ৫শ’ টাকা।

পরে আটকৃতদের থানায় হস্তান্তর করে একই এলাকার মৃত আমির আলীর পুত্র মো: সিদ্দুকুর রহমান ও হোসেন আলীর পুত্র আবদুল আমিরকে (৩০) পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়। এদিকে এ ঘটনায় পুরো উপজেলায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ