• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ঘুষের টাকাসহ শিক্ষা কর্মকর্তা আটক

Takaচট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া প্রাথমিক উপজেলা শিক্ষা কর্মকর্তা মেরাজ উদ্দীনকে ঘুষের টাকাসহ আটক করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের একটি দল তাকে আটক করে।

জানা যায়, মধ্য পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি নিয়োগ পরীক্ষায় স্থানীয় শাকের উল্লাহর ছেলে শাব্বির আহমদ প্রথম স্থান অধিকার করেন। কিন্তু ২০ হাজার টাকা না দিলে তাঁকে নিয়োগ দেয়া হবে না বলে সাফ জানিয়ে ওই কর্মকর্তা। খবর পেয়ে চট্টগ্রাম দুদকের একটি টিম লোহাগাড়ায় আসে। পরে শাব্বির আহমদ ওই কর্মকর্তাকে ২০ হাজার টাকা দেয়ার সময় হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহজাহান বলেন, দুদকের কর্মকর্তারা শিক্ষা অফিসারকে আটক করেছে বলে জেনেছি। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লোহাগাড়া শাখার সভাপতি মাস্টার নুরুল আমিন বলেন, উনি ছিলেন দুর্নীতির বরপুত্র। টাকা ছাড়া একটা ফাইলেও সই করতেন তিনি। ইতিপুর্বে আমরা তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন মহলে অনেক স্মারকলিপি প্রদান ও আবেদন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ