• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাবেক ১৫ ক্রীড়াবিদের বিএনপিতে যোগদান

1111ঢাকা: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামসহ ১৫ জন সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক বিএনপিতে যোগ দিয়েছেন। আজ বুধবার রাত নয়টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তাকে ফুল দিয়ে দলে যোগদান করেন বাংলাদেশ ফুটবলের সাবেক এই কৃতি ফুটবলাররা।
এ ১৫ ক্রীড়া ব্যক্তিত্ব হলেন- ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, ইমতিয়াজ আহমেদ নকিব, মাসুদ রানা, মিজানুর রহমান, আলফাজ আহমেদ, মতিউর রহমান মুন্না,এনামুল হক, অরূপ কুমার ও জিয়াউর রহমান । এদের মধ্যে জিয়াউর রহমান ও এনামুল হক বর্তমান খেলোয়াড়। একই সাথে ক্রীড়া সংগঠক আলহাজ্ব কাজী শামীম তারেক, সালাউদ্দিন খোকন, জিয়াউর রহমান তপু, বজলুর রহমান ও মাসুদ বিএনপিতে যোগ দিয়েছেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা ড.ওসমান ফারুক ও সাবেক যুব ও ক্রীড়াপ্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ