প্রযুক্তি ডেস্ক: সবাই নিজের ছবি তুলতে এবং দেখতে ভালোবাসেন। যিনি একদম বেরসিক স্বভাবের, তিনিও হাতের কাছে ক্যামেরা পেলে নিজের ছবি তুলে দেখতে চান। এমন শখ প্রাণিজগতের অন্যান্য সদস্যেরও আছে। আসুন, এবার দেখে নেই ইয়াহুতে প্রকাশিত একদম ভিন্ন প্রেক্ষাপটের বিশ্বসেরা দু’টো সেলফি। কাভারের ছবিটি একজন মহাকাশচারীর মহাশূন্যে থাকা অবস্থায় নিজের তোলা। নাসা এই ছবিটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে এবং অ্যান্ড্রু কাজিয়ানস্কি টুইট করেন। পোস্টটি করার পর সর্বমোট ৩ হাজার রিটুইট করা হয় এবং ১ হাজার জন তাদের পছন্দের তালিকায় রাখেন।

দ্বিতীয় ছবিটি ২০১১ সালে বিশ্বখ্যাত ডেইলি মেইলে একটি প্রতিবেদনে প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার মতোই একটি ছবি এটি। এই ছবির সবচেয়ে বড় বিশেষত্ব হল, ছবিতে যে বানরকে দেখা যাচ্ছে, সে নিজেই এর ফটোগ্রাফার। কীভাবে? কোনো এক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার জঙ্গলে গিয়েছিলেন। তার কাজের ফাঁকেই চুরি করে বসে শখের ক্যামেরাটি এই বানর। শুধু চুরি করেই ক্ষান্ত হয়নি। নিজের কিছু ছবিও তুলে ফেলে সে। ছবিটি টুইটারে প্রকাশিত সেরা বিশ ‘সেলফি’ ছবিগুলোর একটি।